দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

শনিবার সকাল থেকে যৌথভাবে ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্য আবারও সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের প্রতিক্রিয়া তুলে ধরা হলো—রাশিয়া  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান আড়াল করতে পরমাণু আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ‘শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখাল’। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ আরও অভিযোগ করেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল। কারও কোনো সন্দেহ ছিল না, কারও কোনো কিছুর সঙ্গে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।’অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করার জন্য আগের মতোই প্রস্তুত রয়েছে রাশিয়া।পাকিস্তান ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানও।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছ থেকে পাওয়া এক ফোন কলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের বিরুদ্ধে অযৌক্তিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উত্তেজনা বন্ধে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য জরুরি কূটনীতি পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন ইসহাক দার।লেবাননইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, ‘আমি আবারও বলছি, আমরা কাউকে দেশের নিরাপত্তা ও ঐক্যকে হুমকির মুখে ফেলে এমন কোনো অভিযানে দেশকে টেনে নিতে দেব না।’আফ্রিকান ইউনিয়নইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উভয় পক্ষকে সংযম, জরুরি উত্তেজনা হ্রাস এবং টেকসই সংলাপের আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান সংস্থার প্রধান, মাহমুদ আলী ইউসুফ বলেছেন, ‘উত্তেজনা আরও বৃদ্ধি বিশ্বব্যাপী অস্থিতিশীলতাকে আরও জটিল করার ঝুঁকি তৈরি করবে, যার ফলে জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার উপর গুরুতর প্রভাব পড়বে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে সংঘাত এবং অর্থনৈতিক চাপ তীব্র রয়ে গেছে।’ নরওয়েনরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেন, ‘ইসরায়েল এই হামলাকে প্রতিরোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে, কিন্তু এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিরোধমূলক হামলার জন্য তাৎক্ষণিক ও আসন্ন হুমকি থাকা প্রয়োজন।'ইউরোপিয়ান ইউনিয়নইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মনে করিয়ে দেন যে ইউরোপীয়নরা ইতোমধ্যে ইরানের ‘হত্যাকারী’ শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।তিনি বলেন, ‘আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাই। বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান।’ইতালিইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এক বিবৃতিতে বলেছেন, তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি।ইউক্রেনইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বর্তমান ঘটনার মূল কারণ হলো ইরানি শাসনের সহিংসতা ও দায়মুক্তি, বিশেষ করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা ও দমন-পীড়ন, যা সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক আকার ধারণ করেছে।’স্পেনস্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরানের ওপর হামলা ‘আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও অনিশ্চিত ও শত্রুতাপূর্ণ’ করে তুলছে।নেদারল্যান্ডসমধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত এড়াতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সংযম, ত্তেজনা হ্রাস এবং সংলাপের আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ নেদাল্যান্ডস। এক এক্স বার্তায় ডাচ পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন বলেছেন, ‘নেদারল্যান্ডস সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং আরও উত্তেজনা রোধ করার আহ্বান জানিয়েছে। এই অঞ্চলে স্থিতিশীলতা অপরিহার্য ‘সূত্র: ডন, আলজাজিরা
৩ ঘন্টা আগে

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

বাহরাইনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

বাহরাইনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ

দিনাজপুর মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতিতে আহত ৮

দিনাজপুর মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতিতে আহত ৮

শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির

শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির

বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরী হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরী হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু, নিহত ১৩৩

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু, নিহত ১৩৩

জুলাই গণঅভ্যুত্থান: আরেক হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই গণঅভ্যুত্থান: আরেক হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র

কোন ভিডিও নেই !

সুখবর পেলেন পাকিস্তানের ফারহান-তারিক

সুপার এইটের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি পাকিস্তানের। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছেন সালমান আগারা। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কার পড়েছে পাকিস্তান। তবে ইংলিশদের বিপক্ষে হারের পরও সুখবরই পেলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার।র‌্যাঙ্কিংয়ে নতুন হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সদ্য ঘোষিত সেই র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানে পরিবর্তন এনেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান, উসমান তারিক এবং শাহিন শাহ আফ্রিদিরা।আগে থেকেই টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাঁচে ছিলেন ফারহান। গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি এবং সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটির দেখা পাওয়া এই পাকিস্তান ওপেনার আরও দুই ধাপ সামনে এগিয়েছেন। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এখন ফারহানের অবস্থান তিন নম্বরে। আর ১০ ধাপ লাফ দিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। এদিকে শীর্ষে দুইয়ে আসেনি কোনো পরিবর্তন। এক নম্বরে আছেন অভিষেক শর্মা, দুইয়ে ফিল সল্ট।[TECHTARANGA-POST:58]অদ্ভুদ বোলিংয়ে অ্যাকশনের জন্য ক্রিকেটে আলোচিত নাম উসমান তারিক। তার বল খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা। নিয়মিত উইকেটও পাচ্ছেন তিনি। এবার তারই পুরস্কার পেলেন তিনি। এক লাফে ৫৯ ধাপ এগিয়েছেন এই ডানহাতি বোলার। বর্তমানে অবস্থান করছেন ৫৫ নম্বরে।এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শাহিন শাহ আফ্রিদিরও। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এই পাকস্তানি বোলার এগিয়েছেন চার ধাপ। বর্তমানে তার অবস্থান ৩১ নম্বরে।তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন প্রোটিয়া পেসার কোরবিন বোচ। এক লাফে ২১ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন তিন নম্বরে।

সুখবর পেলেন পাকিস্তানের ফারহান-তারিক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন