দিনাজপুর টোয়েন্টিফোর
চামড়া খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব:শিল্প ও বাণিজ্যমন্ত্রী

চামড়া খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব:শিল্প ও বাণিজ্যমন্ত্রী

সরকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির জানিয়েছেন,চামড়া খাতকে সঠিকভাবে প্রক্রিয়াজাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে এ খাত থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব।শুক্রবার (২৯ মে) সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ উচ্চমাত্রার বর্জ্য উৎপন্ন হওয়া ট্যানারি শিল্প এমন স্থানে হওয়া প্রয়োজন, যেখানে আধুনিক বর্জ্য শোধনাগারের সুবিধা রয়েছে। তবে স্থানান্তর প্রক্রিয়াটি ছিল অপরিকল্পিত ও অবহেলাপূর্ণ। ফলে চামড়া খাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং মাঝপথে অনেক শিল্প প্রতিষ্ঠান হারিয়ে গেছে।তিনি জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যক্রমে ইতালিকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক মান বজায় রাখা ও দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, ট্যানারিগুলোর তরল বর্জ্য শোধনের জন্য স্থাপিত সিইটিপির দৈনিক শোধন সক্ষমতা প্রায় ২৫ হাজার ঘনমিটার। অথচ পিক সময়ে উৎপাদিত বর্জ্যের পরিমাণ দাঁড়ায় ৪০ থেকে ৫০ হাজার ঘনমিটার, যা বিদ্যমান সক্ষমতার তুলনায় অনেক বেশি।তিনি আরও বলেন, বর্তমানে সরকার দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে সিইটিপিকে পরিকল্পিত সক্ষমতায় ফিরিয়ে আনা এবং ক্রোমিয়াম পুনরুদ্ধার ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি ঋণ সংকটে থাকা ও ঝরে পড়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ঘুরে দাঁড় করানো যায়, সে বিষয়েও কাজ চলছে।পরে মন্ত্রী শিল্পনগরীর সদর ও বে-ট্যানারি কারখানা পরিদর্শন করেন এবং মালিকদের সঙ্গে শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৬ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

২৬ নয়, ৩২ জনের দল নিয়ে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি। অন্য বড় দলগুলো যখন তাদের দল চূড়ান্ত করে ফেলেছে, তখন লিওনেল স্কালোনির দল ডেডলাইনের দিনেই স্কোয়াড প্রকাশ করবে। শুধু তাই নয়, চোটের ঝুঁকি মাথায় রেখে প্রীতি ম্যাচের জন্য তারা বাড়তি ফুটবলারও সঙ্গে নিয়ে যাচ্ছেন।কাতার বিশ্বকাপে হোয়াকিন কোররেয়া ও নিকোলাস গনজালেজের চোটে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্কালোনি সতর্ক। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের পরিবর্তে ৩২ জনের বড় দল নিয়ে যাবেন তিনি। এতে শেষ মুহূর্তে কোনো সমস্যা হলে বিকল্প খেলোয়াড় পাওয়া সহজ হবে।প্রীতি ম্যাচের এই বর্ধিত দলে থাকতে পারেন সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইটাস, টমাস আরান্দা, সিমন এস্কোবার, ইগ্নাসিও ওভান্দো ও নিকোলাস কাপালদো। এছাড়া অগাস্টিন গিইয়েকেও দলে রাখার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি গনজালো মন্টিয়েল ও নাহুয়েল মোলিনা চোটে পড়ায় ডান প্রান্তের ব্যাক হিসেবে গিইয়েকে বিকল্প হিসেবে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি গিইয়ে ও কাপালদোর সম্ভাবনা নিয়ে আশাবাদী কথা বলেছেন। তিনি বলেন, “অগাস্টিন গিইয়ে ও কাপালদো প্রীতি ম্যাচের দলে থাকবে। তারা আমাদের দলে অবদান রাখতে পারে। তারা তরুণ, কিন্তু আমরা মনে করি ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডেও তারা জায়গা পেতে পারে। কেন নয়?”[TECHTARANGA-POST:453]স্কালোনি আরও যোগ করেন, “তারা এখনো ছোট, কিন্তু আমরা ভবিষ্যতের কথাও ভাবছি। দল ঘোষণার পর থেকে প্রথম ম্যাচ পর্যন্ত যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা সাহায্য করতে পারবে।”তবে ফ্রেইটাস, ওভান্দো ও এস্কোবারের চূড়ান্ত ২৬ জনের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তারা প্রাথমিক ৫৫ জনের দলে ছিলেন না।আগামী শনিবার যুক্তরাষ্ট্রের কানসাসে বেইস ক্যাম্পের উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। সেদিনই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। একদিন বিশ্রামের পর সোমবার থেকে অনুশীলন শুরু করবেন লিওনেল মেসিরা।প্রীতি ম্যাচে তারা খেলবে হন্ডুরাসের বিপক্ষে (৭ জুন ভোরে, টেক্সাস) এবং আইসল্যান্ডের বিপক্ষে (১০ জুন ভোরে, আলাবামা)। আর বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১৭ জুন ভোরে আলজেরিয়ার বিপক্ষে।

২৬ নয়, ৩২ জনের দল নিয়ে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন