দিনাজপুর টোয়েন্টিফোর
ধান ৩৬, সেদ্ধ চাল ৪৯, আতপ চাল ৪৮ টাকায় কিনবে সরকার

ধান ৩৬, সেদ্ধ চাল ৪৯, আতপ চাল ৪৮ টাকায় কিনবে সরকার

সরকার চলতি বছরে কৃষকদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান কিনবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিকেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এ ছাড়া সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৪০ টাকা দরে সংগ্রহ করবে সরকার।বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবার এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ।’তিনি বলেন, ‘দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।’তিনি আরও বলেন, ‘এছাড়া বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।’গত বছরও একই দামে বোরো ধান-চাল সংগ্রহ করে বিগত সরকার।কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচের সঙ্গে তুলনা করে ধানের এই সংগ্রহ মূল্য যুক্তিসংগত কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। তবে কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান, সেদিকে সরকারের নজর রাখা জরুরি।
১৩ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কোন ভিডিও নেই !

ছাঁটাই হয়েছেন আর্জেন্টিনাকে কাঁদানো সেই কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। এমন সময়ে সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হারভে রেনার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। খবর আল জাজিরার২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয়বারের মতো সৌদি আরবের কোচ হিসেবে দায়িত্ব নেন রেনার্ড। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি দলটির কোচ ছিলেন। সেই আসরের প্রথম ম্যাচেই তার অধীনে সৌদি আরব ২-১ গোলে হারায় লিওনেল মেসির শক্তিশালী আর্জেন্টিনাকে, যা ছিল বিশ্বকাপের মঞ্চে বড় এক অঘটন। যদিও পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনাই গেল বিশ্বকাপ ঘরে তুলে নেয়। [TECHTARANGA-POST:329]১৭ এপ্রিল এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনার্ড বলেন, ফুটবলে এমন ঘটনা স্বাভাবিক। তিনি গর্ব করে উল্লেখ করেন, সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলেছে, যার মধ্যে দুবার তার অধীনে। পাশাপাশি বাছাইপর্ব ও বিশ্বকাপ—দুই পর্যায়েই দলকে নেতৃত্ব দেওয়া একমাত্র কোচ তিনি।রেনার্ড এর আগে জাম্বিয়া ও আইভরি কোস্টকে নিয়ে আফ্রিকা কাপ অব নেশনস জিতেছেন। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত তিনি সৌদি আরবের কোচ ছিলেন। এরপর তার জায়গায় আসেন ইতালির রবার্তো মানচিনি।২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত তিনি ফ্রান্স নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই সময় নারী বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিকে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে সক্ষম হন। [TECHTARANGA-POST:328]পরবর্তীতে মানচিনির উত্তরসূরি হিসেবে আবারও সৌদি আরবের কোচ হয়ে ফেরেন রেনার্ড। তবে এবার তার বিদায় ঘিরে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসের জর্জিওস ডোনিসকে সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সৌদি ফুটবল ফেডারেশন ও আল খালিজ ক্লাবের মধ্যে আলোচনা চলছে, যেখানে ডোনিস বর্তমানে কোচ হিসেবে দায়িত্বে আছেন।২০২৬ বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ এইচ-এ খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, এবং প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া কেপ ভার্দে। গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রের মাঠে অনুষ্ঠিত হবে।

ছাঁটাই হয়েছেন আর্জেন্টিনাকে কাঁদানো সেই কোচ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন