ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
‘আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হা‌সিনার, দেশে ফিরলেই গ্রেফতার’

‘আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হা‌সিনার, দেশে ফিরলেই গ্রেফতার’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে ভারতের রাজনৈতিক ও কূটনৈ‌তিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করব, শেখ হাসিনাসহ যেসব আসামি ওখানে রয়েছেন, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন; বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করছি, চিঠি দিচ্ছি; সেগুলো তারা রেসপন্স করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরও ত্বরান্বিত করে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যুতে আমি মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক সম্পর্কের জায়গাতেই থাকবে এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক মূলত বহুমাত্রিক হয়।তিনি আরও বলেন, আমাদের এক্সচেঞ্জ থাকবে, ডায়লগ চলমান থাকবে। আপনারা দেখেছেন যে বিমসটেকের একটি মিটিংয়ে আমাদের উপদেষ্টা (ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম) ভিজিট করেছেন। এটা তো একটা চলমান প্রক্রিয়া, সেটা থাকবেই। কিন্তু এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী বলেন, এই জুলাই মাসে এটা বলতেই হবে, যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, যারা আহত অবস্থায় রয়েছে, তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তারাও দেখতে চায় যে, যারা তাদের ছেলে-মেয়েদের খুন করেছে, আহত করেছে, তাদের বিচার হচ্ছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ত্বরান্বিত হোক।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছেন। এই যে জুলাই মাসটা চলছে, যেখানে এখন দাবিটা আরও জোরালো হচ্ছে যে— যাদের সাজা হয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদের শাস্তি কার্যকর হওয়াটা দেখতে চায়।তি‌নি আরও ব‌লেন, আমরা একাধিকবার আপনাদের বলেছি যে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই এটা উল্লেখ করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কী। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির আইনগতভাবে আত্মসমর্পণের আর কোনো সুযোগ নাই। সুতরাং, যখনই তিনি বাংলাদেশে আসবেন, তাকে অ্যারেস্ট করা হবে— এটা আইনগতভাবেই হবে।এখন উনি কীভাবে আসবেন? আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আমাদের কমিউনিকেশন ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) পর্যায় থেকে শুরু করেছি। যেমন— হাসিনার মতো আসামি, হাদি হত্যাকাণ্ডের আসামি এরা ভারতে আছে। তারা কীভাবে ফেরত আসবে, সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আসে, তাহলে সেটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিক কিছু নর্মস আছে। এসব ফলো করেই হয়তো উনি ফেরত আসবেন এবং আসার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট হবেন।শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে কিনা-জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট, ভিসা; এই কাজকর্মগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো ভালো জবাব দিতে পারবে যে উনার কী ধরনের ট্রাভেল ডকুমেন্টস লাগবে। কিন্তু আমি সাধারণভাবে যেটা বুঝি যে, সেটা অবশ্যই ভারত সরকারের সাহায্যেই হবে। তি‌নি আরও বলেন, ভারত সরকারের এখানে একটা রোল রয়েছে। সুতরাং, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা দ্রুত গতিতে করে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা যদি তারা ত্বরান্বিত করে, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্টস হবে। একজন ব্যক্তির এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য জাস্ট একটা পিকচারসহ ট্রাভেল ডকুমেন্ট লাগে, যে ‘ওই ব্যক্তিই সেই ব্যক্তি’। সেরকম একটা ডকুমেন্ট হয়তো ভারত সরকারও প্রোভাইড করতে পারে, বাংলাদেশ সরকারও করতে পারে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
২ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

‘আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হা‌সিনার, দেশে ফিরলেই গ্রেফতার’

‘আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হা‌সিনার, দেশে ফিরলেই গ্রেফতার’

৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার

৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার

‘শহীদ আবু সাঈদ দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

‘শহীদ আবু সাঈদ দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন

এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব-উত্তরায় সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব-উত্তরায় সড়ক অবরোধ

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৫৪, পানিবন্দী দেড় লাখের বেশি পরিবার

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৫৪, পানিবন্দী দেড় লাখের বেশি পরিবার

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতা

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতা

কোন ভিডিও নেই !

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু আর্জেন্টিনা ও স্পেনের লড়াই নয়, এটি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসেও এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এর আগে কখনো বর্তমান দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের দেখা হয়নি এই টুর্নামেন্টে।স্পেন ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে ইউরোপের সেরা দল হিসেবে বিশ্বকাপে আসে। অন্যদিকে আর্জেন্টিনা ২০২৪ কোপা আমেরিকার শিরোপা ধরে রেখে দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়। দুই দলই নিজেদের মহাদেশের সেরা পরিচয় দিয়েই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে।বিশ্বকাপের ইতিহাসে ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। ১৯৬২ সালে ইউরোপিয়ান নেশনস কাপজয়ী সোভিয়েত ইউনিয়ন গ্রুপ পর্বে খেলেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। ১৯৭০ সালে ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে এই দুটি ম্যাচই ছিল গ্রুপ পর্বে। বিশ্বকাপের ফাইনালে কিংবা নকআউট পর্বে বর্তমান ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের প্রথম সাক্ষাৎ ঘটছে এবারই।এই ফাইনালকে অনেকেই 'অঘোষিত ফাইনালিসিমা' বলেও অভিহিত করছেন। ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ফাইনালিসিমা। বিভিন্ন সূচিগত জটিলতার কারণে সেই ম্যাচ আর হয়নি। ফলে দুই মহাদেশের সেরা দুই দল এবার সরাসরি বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেই একে অপরের মুখোমুখি হচ্ছে।[TECHTARANGA-POST:580]আর্জেন্টিনার সামনে রয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। ১৯৬২ সালের ব্রাজিলের পর আর কোনো দেশ বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি দেখছে। লামিন ইয়ামালদের তরুণ দল এবং লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দুই ভিন্ন প্রজন্মের এই লড়াই বিশ্ব ফুটবলের অন্যতম স্মরণীয় ফাইনাল হয়ে উঠতে পারে।শুধু একটি শিরোপা নয়, এই ম্যাচ নির্ধারণ করবে বর্তমান সময়ে আন্তর্জাতিক ফুটবলের শ্রেষ্ঠ দল কোনটি। ইউরোপের রাজা, নাকি দক্ষিণ আমেরিকার সম্রাট বিশ্বকাপের ফাইনালে সেই প্রশ্নের উত্তরই খুঁজবে ফুটবল বিশ্ব।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন