ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১০ জন।শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২।গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।
৫ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

অধিনায়ক লিটন দাস নিদেনপক্ষে ফাইনালে খেলতে চাচ্ছিলেন। সেটা হলে অন্তত একটা পদক নিয়ে ফেরা নিশ্চিত হতো। সেখানে বাংলাদেশ এবারের এশিয়ান গেমস থেকে ফিরছে কোনো পদক না জিতেই। এভাবে খালি হাতে ফেরায় জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শ্রীলঙ্কার কাছে ব্রোঞ্জের ম্যাচে ৬৩ রানে হারের পর তিনি জাপানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সালাহউদ্দীন বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’হারের কারণ নিয়েও কথা বলেন কোচ। তিনি মূল দায়টা দিয়েছেন মোস্তাফিজুর রহমানকে। তিনি আজ এক ওভারেই দিয়েছেন ২৫ রান। শেষ দিকে রিশাদ হোসেনও বেশ খরুচে বোলিং করেছেন। এরপর কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদেরও। সালাহউদ্দীন বলেন, ‘আমি বলব আজকে যে উইকেটটা ছিল, বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষত মূল বোলার যারা আছে, যারা টি-টুয়েন্টি স্পেশালিস্ট, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে। আর ব্যাটিংয়ে আমাদের পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়াতে ওখান থেকে আসলে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।’তবে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পাশে দাঁড়ান অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা আসলে এটা কীভাবে পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে আমরা পুরো দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’সোনা জয়ের আশা নিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশের ছেলেদের দল। এর আগে তিনবার এই আসরে খেলে প্রতিবারই পদক নিয়ে ফিরেছিল তারা। ২০১০ সালে প্রথমবারেই জিতেছিল সোনা। এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও তারা পারেনি।ওই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। ১০ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৫১। কিন্তু শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা এলোমেলো হয়ে পড়েন। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত করে ১৬৫ রান। জবাবে ব্যাটিংয়েও শুরু থেকে হতাশ করে বাংলাদেশ। তানজিদ হাসান, সাইফ হাসান ও লিটন দাস শূন্য রানে ফেরেন। ৯ নম্বরে নামা নাসুম আহমেদ করেন ইনিংস সর্বোচ্চ ২৬ রান, দল ১০২ রানে অলআউট হয়।

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন