ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিচারকদের নিয়ে আয়োজিত ‘জুডিসিয়াল ইন্টিগ্রিটি ওয়ার্কশপে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায়ে বাংলাদেশ ন্যায়বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।বিচার বিভাগের সততা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচারকদের ক্ষেত্রে ‘সৎ বিচারক’ শব্দটি ব্যবহার করা এক ধরনের অতিরঞ্জন। কারণ, একজন ব্যক্তি বিচারক হওয়ার অর্থই হলো তার কাছে সততা প্রত্যাশিত। এটি বিচারকদের প্রতি মানুষের প্রত্যাশা এবং বিচার বিভাগের মৌলিক ভিত্তি। তবে বিচার বিভাগের সততা নিয়ে প্রশ্ন উঠলে শুধু আর্থিক দুর্নীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখলে হবে না। এর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিও সামনে আনতে হবে।তিনি বলেন, বিচার বিভাগে হাতে গোনা কয়েকজন বিচারক হয়তো আর্থিক দুর্নীতিতে জড়িত হয়েছেন। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকার ও প্রধান বিচারপতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের চেষ্টা করছেন। কিন্তু বিচার বিভাগের সংকটের বড় একটি জায়গা হলো বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বাংলাদেশের বিচার বিভাগ ও দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারকদের আর্থিক দুর্নীতির পাশাপাশি যারা বুদ্ধিবৃত্তিকভাবে পক্ষপাতদুষ্ট এবং যাদের কর্মকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের বিষয়েও কথা বলা উচিত। একই সঙ্গে বিচারকদের পেশাগত পরিশ্রম, সততা ও প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালনের বিষয়গুলো তুলে ধরতে হবে।বিচারকদের জীবনযাত্রার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, মফস্বলের একজন বিচারক সরকারি বাসা ব্যবহার করলে বেতনের ৪০ শতাংশ পর্যন্ত ভাড়া হিসেবে কেটে নেওয়া হয়। অথচ তিনি এর চেয়ে কম খরচে অন্য বাসা ভাড়া নিয়ে সেখান থেকে রিকশায় আদালতে যাতায়াত করেন। প্রতিদিন সন্ত্রাসী ও মাদক কারবারিদের সাজা দিয়ে আবার রিকশায় বাসায় ফেরেন। বিচারকদের এমন জীবনযাপন ও সততার দৃষ্টান্তও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।আইনমন্ত্রী বলেন, অধস্তন আদালতের বিচারকদের একটি বড় অংশ দেশের মেধাবী তরুণদের থেকে নিয়োগ পান। তারা সকাল ৯টা থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত নিরলসভাবে কাজ করেন। তাদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবার ভূমিকা রাখা উচিত। বিচারকদের ইতিবাচক দিকগুলো সামনে এলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে।বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধনের মাধ্যমে এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিচারিক পর্যালোচনার ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে বিচারিক পর্যালোচনার নামে ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ হয়েছে, যা জনগণের স্বার্থের বিপরীতে গেছে।এ প্রসঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ওই রায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় ভূমিকা রেখেছিল। তার মতে, এটি আর্থিক দুর্নীতির ফল নয়; বরং বুদ্ধিবৃত্তিক দুর্নীতির উদাহরণ।তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে বিচার বিভাগ নাগরিকের অধিকার রক্ষায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি।সালাউদ্দিনের গুমের ঘটনা এবং মির্জা সুলতান রাজার মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে আবেদন করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা দিতে বিচার বিভাগ ব্যর্থ হয়েছিল। রক্ষীবাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রেও বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।মুক্তিযুদ্ধ ও বিভিন্ন আন্দোলনে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে এবং গণহত্যায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, তেমনি পরবর্তী বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে।তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জাফর, জয়নায়াল, দীপালী সাহা, কাঞ্চন, রাউফুন বসুনিয়া, জিহাদ ও ডা. মিলনের কথা উল্লেখ করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ ও আনাসসহ ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার শিকার এবং প্রায় ৩০০ জন পঙ্গুত্ববরণ করেছেন বলে জানান। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধেও কথা বলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।আইনমন্ত্রী বলেন, সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে বিভক্ত করা হয়েছে। বুদ্ধিজীবীদের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে নীরব রয়েছেন। এ ধরনের নীরবতা থেকে বেরিয়ে এসে সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। বিচার বিভাগের সততা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিচার বিভাগের বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়েও আলোচনা করতে হবে।বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারকদের নিজেদের সচিব বা প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের সঙ্গে তুলনা করা উচিত নয়। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায় এবং ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বিষয়টি তাদের মনে রাখতে হবে। কারণ, বিচারকেরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। বিপদে পড়া একজন মানুষ প্রথমে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান, এরপর ন্যায়বিচারের আশায় বিচার বিভাগের দ্বারস্থ হন। তাই বিচারকদের দায়িত্ব হলো মানুষের সেই আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করা।তিনি বলেন, বিচারকদের নিজেদের মর্যাদা, ব্যক্তিগত সম্মান এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার নৈতিক দায়িত্ব রয়েছে। জনগণের কাছে দৃশ্যমান, নির্মোহ ও বুদ্ধিবৃত্তিক পক্ষপাতমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে।সংবিধান সংশোধনের উদ্যোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে টিআইবিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে গঠনমূলক প্রস্তাব গ্রহণে সরকার আগ্রহী। আগামী ১০ দিনের মধ্যে লিখিত সুপারিশ দিলে তা পর্যালোচনা করা হবে। জাতীয় মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়াতেও টিআইবির বেশ কিছু সুপারিশ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের উদ্দেশে তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব সরকার ও বিচারক- উভয়ের। বিচারকেরা যদি সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তাহলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। এমন একটি বিচার বিভাগ প্রতিষ্ঠাই সরকারের প্রত্যাশা। -নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক শিল্পের পরিস্থিতি কোন দিকে?

বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক শিল্পের পরিস্থিতি কোন দিকে?

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

বিরোধীদল বসে আঙুল চুষবে না, যেকোনো সময় এক দফা: ডা. শফিকুর রহমান

বিরোধীদল বসে আঙুল চুষবে না, যেকোনো সময় এক দফা: ডা. শফিকুর রহমান

দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে

দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে

স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সামাজিক সচেতনতা জরুরি-সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সামাজিক সচেতনতা জরুরি-সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

তাহসিফ-দীপের সঙ্গে মাঠে ছিলেন আরও অনেকে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

তাহসিফ-দীপের সঙ্গে মাঠে ছিলেন আরও অনেকে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

তোমাদের পাশে আছি: অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

তোমাদের পাশে আছি: অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল বিপর্যয়: ক্রেতা খরায় হতাশ মিষ্টি দোকানিরা

এইচএসসির ফল বিপর্যয়: ক্রেতা খরায় হতাশ মিষ্টি দোকানিরা

কোন ভিডিও নেই !

এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস

ফুটবলের তারকাখচিত রাতে ব্যালন ডি’অরের মঞ্চে একাধিক চমক। পুরুষদের বিভাগে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের বিভাগে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে অনন্য কীর্তি গড়েছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস। মূল পুরস্কারের পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন আরও কয়েকজন তারকা। একনজরে দেখে নেওয়া যাক এবারের বিজয়ীদের তালিকা।স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীদের নাম।২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের হাতে উঠেছে পুরুষদের গার্ড মুলার ট্রফিও।২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতাই কেইনকে এনে দিয়েছে এই স্বীকৃতি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৬১ গোল করেছেন তিনি, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৯টি বেশি। এর আগে ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে ৬১ গোল করেছিলেন।ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে কেইনের গোলসংখ্যা ছিল ৭৩। ইংল্যান্ডের হয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। গোল করার অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে পুরুষদের গার্ড মুলার ট্রফিও জিতেছেন এই স্ট্রাইকার।পুরুষদের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। চতুর্থ হয়েছেন রদ্রি এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন লিওনেল মেসি।মূল পুরস্কার না পেলেও ইয়ামালের অর্জনের ঝুলিও কম নয়। টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতেছেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছেন বার্সেলোনার এই তারকা। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।পুরস্কার গ্রহণের পর সতীর্থ পাউ কুবারসির প্রশংসা করেন ইয়ামাল। তাঁর মতে, এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন কুবারসিও। বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন স্পেনের এই ডিফেন্ডার।পুরুষদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। জাতীয় দলের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এই সম্মান। অন্যদিকে, বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে পুরুষদের ইয়াশিন ট্রফি জিতেছেন গোলরক্ষক উনাই সিমন। আট ম্যাচে মাত্র এক গোল হজম করেছিলেন তিনি।নারীদের ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন আলেক্সিয়া পুতেয়াস। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন স্পেনের এই তারকা। এবার তৃতীয়বারের মতো সেরা হয়ে নিজের অর্জনের মুকুটে নতুন পালক যোগ করলেন তিনি। এর আগে আইতানা বোনমাতিও তিনবার এই পুরস্কার জিতেছেন।বার্সেলোনার সাবেক অধিনায়ক পুতেয়াস বর্তমানে ইংলিশ ক্লাব লন্ডন সিটি লায়নেসের হয়ে খেলছেন। দীর্ঘদিনের সাফল্য ও ব্যক্তিগত নৈপুণ্যের ধারাবাহিকতায় আবারও নারী ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়েছেন তিনি।নারীদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। তাঁর অধীনে লিগে ৩০ ম্যাচের মধ্যে ২৯টিতেই জয় পেয়েছে দলটি। এ সময়ে বার্সেলোনার গোল ব্যবধান ছিল ১২১। নারী গোলরক্ষকদের মধ্যে সেরা হয়েছেন ক্লাবটির কাতা কোল। লিগে ১৭ ম্যাচে মাত্র ছয় গোল হজম করার পাশাপাশি ১১ ম্যাচে ক্লিনশিট রেখেছেন তিনি।নারী বিভাগে বর্ষসেরা ক্লাবের পুরস্কারও জিতেছে বার্সেলোনা। পুরুষ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর পুরস্কারটি পেয়েছে ফরাসি ক্লাবটি।গার্ড মুলার ট্রফির নারী বিভাগে সেরা হয়েছেন মেক্সিকো ও পাচুকার স্ট্রাইকার চার্লিন কোরাল। এই পুরস্কার জিতে ব্যালন ডি’অরের মঞ্চে নারীদের বিভাগে ট্রফিটি পাওয়া প্রথম মেক্সিকান খেলোয়াড় হয়েছেন তিনি।২০২৬ সালের ব্যালন ডি’অরের বিজয়ীদের তালিকাপুরুষদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)নারীদের ব্যালন ডি’অর: আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/স্পেন)পুরুষদের জোহান ক্রুইফ ট্রফি: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)নারীদের জোহান ক্রুইফ ট্রফি: পেরে রোমেউ (বার্সেলোনা)পুরুষদের কোপা ট্রফি: লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)নারীদের কোপা ট্রফি: ভিকি লোপেজ (বার্সেলোনা/স্পেন)পুরুষদের ইয়াশিন ট্রফি: উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব/স্পেন)পুরুষদের গার্ড মুলার ট্রফি: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)নারীদের গার্ড মুলার ট্রফি: চার্লিন কোরাল (পাচুকা/মেক্সিকো)

এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন