ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। এবার তাকে নিয়ে আলোচনা সম্প্রতি ভাইরাল হওয়া তার একটি নাচের ভিডিওর কারণে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ও ক্ষোভ প্রকাশ করেন ভাইরাল শিক্ষিকা মোনামি।ইংরেজি ভাষায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন প্রধান খবর হয়ে উঠল তার ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও।ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে মোনামি জানান, ‘এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি ফেসবুকে নিজের ওয়ালে রি-পোস্ট করেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। কিন্তু সেই ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন ঢাবির এই আলোচিত শিক্ষিকা।ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, ‘কিছু টাকা কামানোর জন্যই হয়তো এই ক্লিপটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।’তবে যে বা যারাই এটি করুক না কেন, তাদের প্রতি মোনামির প্রার্থনা- ‘আল্লাহ যেন তাদের এ ধরনের নিচু পথ পরিহার করে আরও সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান করেন।’নিজের নাচ ও বয়স নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে নান্দনিকভাবে নাচার মতো আদর্শ বয়স বা ফিগার তার নেই- এটা তিনি জানেন। তবে একজন নৃত্যশিল্পীর জন্য বয়স বা শারীরিক গঠন চূড়ান্ত মাপকাঠি হবে, তা কে নির্ধারণ করে দেয়?’মোনামি জানান, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিক মহলের সমালোচকদের ট্রলের শিকার হতে পারেন, সে বিষয়ে তার ধারণা ছিল। তবে তিনি তাতে বিন্দুমাত্র পরোয়া করেননি। কারণ অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়েহলুদ, আর ভাইয়ের বিশেষ দিনে আনন্দ প্রকাশ করা তার বহুদিনের ইচ্ছা ছিল। এই নাচের জন্য তিনি বিন্দুমাত্র লজ্জিত বা বিব্রত নন বলেও স্পষ্ট জানিয়ে দেন।প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বেশ আলোচিত ঢাবি শিক্ষিকা মোনামি। সে সময় আন্দোলন থেকে আটক হওয়া এক ছাত্রকে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে একাই ছিনিয়ে নিয়েছিলেন তিনি। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন মোনামি। ফলে অন্তর্র্বতী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন ঢাবির সহকারী প্রক্টর হিসেবে। তবে বিএনপি সরকার গঠনের মাস কয়েক পরেই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। -নিউজ ডেস্ক
৩ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, এসপি রদবদল

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, এসপি রদবদল

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

'পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

'পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্নে ভর্তি বেড়ে ৭৯, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্নে ভর্তি বেড়ে ৭৯, আইসিইউতে ৪

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

কোন ভিডিও নেই !

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশীপে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন