ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কাঠামোতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার জ্যেষ্ঠ মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সমমর্যাদার উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সংসদ সদস্য। পাশাপাশি হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক-কর্মচারীদের উপস্থিতি তদারকি এবং সরকারি ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এসব কমিটিকে।গত রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে জারি করা এ-সংক্রান্ত আগের স্মারক সংশোধন করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সংসদ সদস্য। সংশ্লিষ্ট উপজেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন দফতরের প্রতিনিধি কমিটিতে সদস্য থাকবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হবেন সদস্যসচিব।জেলা সদর ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জ্যেষ্ঠ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অথবা সমমর্যাদার উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সংসদ সদস্য। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়র, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, স্থানীয় বিএমএ এবং প্রেসক্লাবের প্রতিনিধিরা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।ঢাকা মহানগরীর মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অথবা তার মনোনীত মন্ত্রী, মেয়র, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদার উপদেষ্টা, হুইপ কিংবা সংসদ সদস্য। স্থানীয় সংসদ সদস্য থাকবেন সহসভাপতি হিসেবে। স্বাস্থ্য অধিদফতর, সমাজসেবা অধিদফতর, পুলিশ, সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, পিডব্লিউডি, বিএমএ, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে, ঢাকার বাইরের মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অথবা তার মনোনীত মন্ত্রী, মেয়র, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদার উপদেষ্টা, হুইপ কিংবা সংসদ সদস্য দায়িত্ব পালন করবেন। স্থানীয় সংসদ সদস্য থাকবেন সহসভাপতি। বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার, অধ্যক্ষ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা এ কমিটির সদস্য হবেন।প্রজ্ঞাপনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কমিটির সভাপতির অনুমতিক্রমে সদস্যসচিব সভা আহ্বান করবেন। সভাপতির অনুপস্থিতিতে বা তার অনুমতিক্রমে সহসভাপতি কিংবা জ্যেষ্ঠ কোনো সদস্য সভা পরিচালনা করতে পারবেন। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করতে হবে।কমিটিগুলো হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি, কর্মকালীন অবস্থান এবং দায়িত্ব পালন পর্যবেক্ষণ করবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মপরিবেশ উন্নয়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দায়িত্বও দেওয়া হয়েছে।এছাড়া হাসপাতাল থেকে দেওয়া নিরাময় ও প্রতিষেধক সেবার পরিমাণ ও গুণগত মান বাড়ানো, সরকারি অর্থায়নে সরবরাহ করা ওষুধের যথাযথ বিতরণ এবং সরকারি বরাদ্দের জনবল, ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে কমিটিকে।হাসপাতালের অনুমোদিত বাজেটের মধ্যে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ দায়িত্ব পালনে উপকমিটি গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং পরিবীক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কমিটির।জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে কোনো যুক্তিসংগত কারণ ছাড়া পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির সভায় মূল কমিটির অন্তত সাতজন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
২১ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

'পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

'পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্নে ভর্তি বেড়ে ৭৯, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্নে ভর্তি বেড়ে ৭৯, আইসিইউতে ৪

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক শিল্পের পরিস্থিতি কোন দিকে?

বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক শিল্পের পরিস্থিতি কোন দিকে?

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

কোন ভিডিও নেই !

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশীপে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন