ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

জটিল সমীকরণে ব্রাজিল

জটিল সমীকরণে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে প্রথম দুই রাউন্ড শেষে জটিল সমীকরণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টে প্রথম ম্যাচে নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে সেলেসাওরা। এরপরও স্বস্তিতে থাকার উপায় নেই আনচেলত্তির দলের। এখনও প্রথম পর্ব থেকে বাদ পড়ে যেতে পারে ফুটবলের অন্যতম পরাশক্তিরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ জুন ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচে জিততে পারলে ৭ পয়েন্ট নিয়ে সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। তবে মরক্কো যদি শেষ ম্যাচে হাইতিকে হারায় এবং গোল ব্যবধানে এগিয়ে থাকে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে আফ্রিকান দলটির।

অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে মরক্কো যদি হাইতিকে হারায়, তাহলে মরক্কো গ্রুপসেরা হবে এবং ব্রাজিল রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে।

তবে স্কটল্যান্ডের কাছে হেরে গেলে পরিস্থিতি জটিল হয়ে যাবে ব্রাজিলের জন্য। সে ক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট হয় ৪ আর স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। মুখোমুখি লড়াইয়ে জয়ের কারণে স্কটল্যান্ড গ্রুপের দ্বিতীয় স্থান দখল করবে এবং ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।

এরপরও অবশ্য নকআউটে ওঠার সম্ভাবনা থাকবে ব্রাজিলের সামনে। ৪ পয়েন্ট নিয়েও শেষ ৩২-এ যেতে পারে, যদি সব গ্রুপ মিলিয়ে সেরা আটটি তৃতীয়-স্থানধারী দলের একটি হতে পারে। তবে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জিততে না পারত এবং পরে স্কটল্যান্ডের কাছেও হেরে যেত, তাহলে তাদের তৃতীয় স্থানে শেষ করার সম্ভাবনা থাকলেও সেরা আট তৃতীয়-স্থানধারী দলের তালিকায় জায়গা পাওয়া কঠিন হয়ে যেত।  

বিষয় : জটিল সমীকরণে ব্রাজিল

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ২২ জুন ২০২৬

জটিল সমীকরণে ব্রাজিল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম