ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

হাবিপ্রবিতে সংঘর্ষ: ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, শাস্তি ৬৬ জনের

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া উচ্ছৃঙ্খল আচরণ, অস্ত্র হাতে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অভিযোগে আরও ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে মোট ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ মে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে কর্তব্যরত সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলাম ও সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মোট ৬৬ জন শিক্ষার্থীকে চার ধরনের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়। তবে এসব শাস্তি সাময়িকভাবে কার্যকর করে কেন স্থায়ী শাস্তি দেওয়া হবে না মর্মে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ১০ কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, কর্তব্যরত অবস্থায় সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় এআইই বিভাগের মো. নাইমুর রহমান দুর্জয়, অর্থনীতি বিভাগের সাকির মাহমুদ, ইসিই বিভাগের মো. সৌরভ আহমেদ, এফপিই বিভাগের মো. আসাদুজ্জামান সাগর, ইংরেজি বিভাগের আসিফ হোসেন এবং অ্যাকাউন্টিং বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিককে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৮ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার, লিখিত সতর্কীকরণ এবং ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। তারা হলেন- এআইই বিভাগের মো. মাহফুজার রহমান মাহিন, আর্কিটেকচার বিভাগের নাজমুস সাকিব, এফপিই বিভাগের আল আমিন, রসায়ন বিভাগের নাহিদ হাসান খোকন, ম্যানেজমেন্ট বিভাগের মো. মাহবুবুল আলম, মার্কেটিং বিভাগের নাইম সরকার, রসায়ন বিভাগের নীলকণ্ঠ রায় এবং ফিসারিজ বিভাগের মো. শাহ আলম।

ক্যাম্পাসে অস্ত্র হাতে ভয়ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৬ শিক্ষার্থীকে এক সেমিস্টার (৬ মাস) একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার, আবাসিক হল থেকে বহিষ্কার এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে আসন বরাদ্দ বা অবস্থানের সুযোগ পাবেন না। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- রসায়ন বিভাগের সারোয়ার হোসেন শাওন ও মো. ইমরান হাসান, এফপিই বিভাগের মো. আউয়াল মিয়া, মার্কেটিং বিভাগের মো. আসাদুজ্জামান নুর, রিফাত হোসেন অভিরাজ এবং মিজানুর রহমান।

অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অভিযোগে ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টার (এক বছর) একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার, আবাসিক হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে আসন বরাদ্দ বা অবস্থান করতে পারবেন না।

এই ৪৬ শিক্ষার্থী হলেন- অর্থনীতি বিভাগের মো. তহিদুল ইসলাম তুরাগ, দুর্জয় চন্দ্র বর্মন, মো. সজিব হোসেন, মো. খায়রুল ইসলাম, আশেক-ই-এলাহী অপু, এফ. এন. শাবীন সিদ্দিকী ও আখতারুজ্জামান আরিফ; সিএসই বিভাগের মো. শাওন প্রধান; গণিত বিভাগের মো. মুরতাজিম বিল্লা মাধুর্য, সোহেল রানা ও আবরার হাসিন আরেফি; ডিভিএম বিভাগের তামিম ইকবাল, মোহাম্মদ আসিফ কাফি, এম. এইচ. জামান, ফাহাদ আল সাহাব প্রান্ত, মমিনুল ইসলাম ও মেহেদী হাসান; এগ্রিকালচার বিভাগের মুঈন রোমান তুলন ও তানজিম মোস্তাফিজ রিফাত; পদার্থবিদ্যা বিভাগের মো. আরাফাত হোসেন; সিভিল বিভাগের এমদাদুল ফেরদৌস জিম; ফিসারিজ বিভাগের এস এইচ কে মারুফ; পরিসংখ্যান বিভাগের মো. জাফর সিদ্দিক জিসাদ, মুরসালিন আহাম্মেদ সিয়াম, জগন্নাথ অধিকারী জিয়ন ও মো. রিফাতুল ইসলাম; সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অংকুর পাল, শাহাদাৎ হোসেন আনন্দ, মুনতাকিস মামুন ও মেহেদি সুলতান সোহান; এফপিই বিভাগের ফরিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, মো. সাজেদুর রহমান ও মো. আমির হামজা; এআইই বিভাগের মো. সাত্তার মিয়া, ইমন মাহাবুব ইমু, রাহিমুল হোসেন রাহাত, মো. খামেদুল বাসার ও মো. শায়খ ইমাম হাসান; এআইএস বিভাগের আশেক-উদ-দৌলা নিলয় ও সুজন মিয়া; ইংরেজি বিভাগের শাশ্বত দাস বিবেক ও শফিকুল ইসলাম; কৃষি বিভাগের মো. আব্দুল্লাহ আল মারুফ; সমাজবিজ্ঞান বিভাগের মেহেরাব হোসেন মুসা এবং রসায়ন বিভাগের ফজলে রাব্বী।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ০৪ জুলাই ২০২৬

হাবিপ্রবিতে সংঘর্ষ: ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, শাস্তি ৬৬ জনের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম