ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

৩১ আগস্ট ঘোষণা হবে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

ছবি: সংগৃহীত

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও সেটি হয়নি। আগামী ৩১ আগস্ট রায় ঘোষণা করা হবে জানিয়েছেন হাইকোর্ট।

এর আগে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ধার্য করেছিলেন।

এর আগে গেল বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়।

মামলার প্রধান আসামি শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। 

একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

বিষয় : আজ নয়, ৩১ আগস্ট ঘোষণা হবে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ঘোষণা হবে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও সেটি হয়নি। আগামী ৩১ আগস্ট রায় ঘোষণা করা হবে জানিয়েছেন হাইকোর্ট।

এর আগে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ধার্য করেছিলেন।

এর আগে গেল বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়।

মামলার প্রধান আসামি শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। 

একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম