ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে।

বুধবার (২৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সামাজিক মাধ্যমে রাশেদ খাঁন লিখেছেন, বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনি খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, এনসিপিকে দিয়ে ৭১ এর গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়া যাবে না। যতোদিন জামায়াত থাকবে, ততোদিন ৭১ এর গণহত্যার দায় নিয়েই জামায়াতকে বাঁচতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগকে ২৪ এর গণহত্যার দায় নিয়েই পালিয়ে বাঁচতে হচ্ছে।

তিনি আরও লিখেছেন, ছায়া সরকার গঠনের মাধ্যমে ফেসবুক হাইপ ও জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানসহ নেতাদের কষ্ট এবার কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করি। এখন জামায়াতের নেতাদের শরীরের মধ্যে একটা ক্ষমতায় থাকার হাবভাব পরিলক্ষিত হবে। এখন আর ক্ষমতায় না যেতে পারার আক্ষেপে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য হয়তো পরিলক্ষিত হবে না। হয়তো তারা দায়িত্বশীল হবে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প পলিসি দিবে। তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো গুম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করলে মানুষ কিন্তু ছায়া সরকারকে গুজব সরকার ও মন্ত্রীদের গুজব মন্ত্রী ডাকা শুরু করবে।

শেষাংশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেছেন, পরিশেষে ছায়া মন্ত্রীসভায় ৫ আগস্ট পরবর্তীতে বিপ্লবী হিসাবে আবির্ভূত হওয়া মারদিয়া মমতাজ আপার মতো একজন নারী নেতৃত্বকে অন্তত রাখতে পারত! নাকি জামায়াত ক্ষমতায় গেলে কোন নারীকে মন্ত্রীত্বে বসাবে না? যেমনিভাবে জুলাই জাতীয় সনদ ভায়োলেট করে একজন নারীকেও নমিনেশন দেয় নি জামায়াত! অথচ পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে! কিন্ত নির্বাচনের আগে থেকে নারী প্রার্থী দেওয়া দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করে বিএনপি এবং দায়িত্ব পাওয়ার পরে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে বিএনপি সরকার।

বিষয় : বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খাঁন

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম