দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানার প্রধান গেটে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
এ দিকে থানার গেটে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ১০ শ্রমিক আহত হন।
বুধবার রাত ৯টার সময় বাসা থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করেন।
এছাড়াও দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে করে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সব রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা।
এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা।
তবে বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতয়ালি থানার গেটের সামনে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে চারজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে আজকে বৃহস্পতিবার কোনো বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। বুধবার তাকে গ্রেফতারের পর থানার গেটসহ বিভিন্ন সড়ক গাড়ি অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। থানার গেট থেকে থেকে গাড়ি সরালে শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন