ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

পার্বতীপুরে গৃহবধূ পরকিয়ার প্রেমের বলি, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ বাবলি আক্তারের (২৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মো. রাজুর বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্ররণ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহেবপাড়া (তেঁতুলতলা) এলাকায় গৃহবধূ বাবলির মৃত্যু, পরে তার মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় মৃতার মামা মো. আতিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলাটি মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৬; দণ্ডবিধির ৩০২ ধারায় রুজু করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার ভাগ্নি মৃত বাবলী এবং আসামী রাজু, স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসিতেছে। বিগত প্রায় দুই বছর যাবৎ পার্শ্ববর্তী জনৈক কাঞ্চি (২২) পিতা-হাসেম আলী, সাং-সাহেবপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর সহিত আসামী মোঃ রাজু এর প্রেমের সম্পর্কের জের ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সময় অনুমান ভোর ০৫.৩০ ঘটিকা হইতে দুপুর অনুমান ০১.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় আসামী মোঃ রাজু আমার ভাগ্নি বাবলী (২৬) কে বালিস চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তাকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ মামলার এজাহারে বাদীপক্ষের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, বাবলিকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর ঘটনায় সন্দেহ দেখা দিলে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূ বাবলি আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে তা স্পষ্ট হবে।

বিষয় : পার্বতীপুরে গৃহবধূ পরকিয়ার প্রেমের বলি, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পার্বতীপুরে গৃহবধূ পরকিয়ার প্রেমের বলি, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ বাবলি আক্তারের (২৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মো. রাজুর বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্ররণ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহেবপাড়া (তেঁতুলতলা) এলাকায় গৃহবধূ বাবলির মৃত্যু, পরে তার মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় মৃতার মামা মো. আতিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলাটি মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৬; দণ্ডবিধির ৩০২ ধারায় রুজু করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার ভাগ্নি মৃত বাবলী এবং আসামী রাজু, স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসিতেছে। বিগত প্রায় দুই বছর যাবৎ পার্শ্ববর্তী জনৈক কাঞ্চি (২২) পিতা-হাসেম আলী, সাং-সাহেবপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর সহিত আসামী মোঃ রাজু এর প্রেমের সম্পর্কের জের ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সময় অনুমান ভোর ০৫.৩০ ঘটিকা হইতে দুপুর অনুমান ০১.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় আসামী মোঃ রাজু আমার ভাগ্নি বাবলী (২৬) কে বালিস চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তাকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ মামলার এজাহারে বাদীপক্ষের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, বাবলিকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর ঘটনায় সন্দেহ দেখা দিলে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূ বাবলি আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে তা স্পষ্ট হবে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম