ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে তিন কারণ

দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে তিন কারণ

দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যেই তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সকাল, দুপুর কিংবা রাত নেই- বিদ্যুৎ যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের অবস্থা বেশি শোচনীয়।এমনটাই জানাচ্ছিলেন দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ। তীব্র গরমে ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিপাকে মাগুরার বাসিন্দা দেবাশিষ বিশ্বাসও। তিনি জানান, ‘গভীর রাতে ঘুমের মধ্যে বিদ্যুৎ গিয়ে আর আসার নাম নাই। বাচ্চাকাচ্চা মাঝরাতে ঘুম থেকে উঠে বসে থাকে।’দেশের বেশ কয়েকটি জেলায় খোঁজ নিয়ে বিদ্যুৎ বিভ্রাটের এমনই তথ্য মিলেছে। সাধারণ গ্রাহকদের দাবি, দিনে রাতে সবসময়ই যাওয়া-আসা করছে বিদ্যুৎ। তীব্র গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে ঘাটতির বিরূপ প্রভাব পড়েছে দেশের শিল্প খাতেও।নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্প এলাকায় তীব্র জ্বালানি সংকটের কারণে কারখানা বন্ধ রাখার খবর জানিয়েছেন উদ্যোক্তাদের অনেকে। নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত একটু একটু করে জ্বালানি পাচ্ছিলাম, আজ তাও বন্ধ হয়ে গেছে।’ধারাবাহিক লোডশেডিং নিয়ে সামাজিক মাধ্যমেও অনেককে প্রতিবাদ জানাতে দেখা গেছে। দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে দেশের কিছু জায়গায় বিদ্যুৎ অফিসে গ্রাহকরা হামলা-ভাঙচুর চালিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। বিশেষ করে দেশের গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।এই প্রেক্ষাপটে গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোতে নিরাপত্তা চেয়ে বুধবার (১২ আগস্ট) পুলিশ প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এছাড়া নিরাপত্তা চেয়ে পুলিশ কিংবা প্রশাসনের কাছে পৃথক আবেদন করেছে গোপালগঞ্জ, নীলফামারীসহ বিভিন্ন জেলার বিদ্যুৎ অফিস।সব মিলিয়ে তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশজুড়ে সংকট বাড়ছে। যদিও বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যদিও এই পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সেটি নির্দিষ্ট করে বলা কঠিন বলেও জানান প্রতিমন্ত্রী।তবে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ সারাদেশে জেলা প্রশাসন মার্কেট ও দোকান-পাট বন্ধের সময় এ নিয়ে আনা সংক্রান্ত নতুন নির্দেশনাও দিয়েছে।নিরাপত্তা চেয়ে চিঠি কেন?দেশের গ্রামাঞ্চলে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একাধিক স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে।গত সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের এরিয়া অফিসে হামলার ঘটনা ঘটে। এছাড়া পার্বতীপুর জোনাল অফিসের আওতাধীন ভবের বাজার ইনডোর উপকেন্দ্রেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেসব হামলা-ভাঙচুরের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরতদের অনেকেই বলছেন, ধারাবাহিকভাবে লোডশেডিংয়ের মাত্রা বাড়তে থাকায় স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ জন্ম নিয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে বুধবার একটি চিঠি দিয়েছে পল্লী বিদ্যুতে কর্মরতদের সংগঠন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।সংগঠনটির দফতর সম্পাদক মাহবুবুর রহমানের পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে গড়ে আট থেকে নয় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অত্যধিক লোডশেডিংয়ের কারণে জনরোষ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র অফিসগুলো হামলার শিকার হচ্ছে।’এদিকে গোপালগঞ্জে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি বা ওজোপাডিকো কর্তৃপক্ষ। সব মিলিয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জনরোষ আরও বাড়তে পারে বলেও শঙ্কা অনেকের।পল্লী বিদ্যুৎসহ বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোর কর্মী, স্থাপনা এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম। তিনি বলছেন, বিদ্যুৎ অফিসে কর্মরতদের, লোডশেডিং র‍্যাশনালাইজেশনসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতরেজাউল করিম বলেন, ‘আমাদের যতগুলো পল্লী বিদ্যুৎ সমিতি আছে, পিডিবি আছে, নেসকো আছে সবাইকে বলা হয়েছে, সবাই যেন লোড ম্যানেজমেন্টটা ওইভাবেই করে, কোথাও বেশি লোডশেড, কোথাও কম- এটা যেন না হয়। লোডশেডিংয়ের কারণে সাধারণ গ্রাহকদেরকে ক্ষুব্ধ না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা বিদ্যুৎ অফিসে কর্মরতদের বলেছি, যাতে তারা মানুষকে একটু বোঝায় যে, এটা তো আমার ব্যক্তিগত কিছু নয় যে, আমার কারণে বিদ্যুৎটা বন্ধ আছে। এভাবে কমিউনিকেটিভ ওয়েতে একটু ম্যানেজ করার কথা বলেছি।’এই সংকটের নেপথ্যে কীবাংলাদেশে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার পাঁচশ মেগাওয়াটের কিছু বেশি। কিন্তু খাতা কলমে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৩ হাজার ৯২ মেগাওয়াট। তারপরও বিদ্যুৎ নিয়ে অস্থিরতা!বাংলাদেশে বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকট এবং রেকর্ড পরিমাণ লোডশেডিংয়ের পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছেন বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা।তারা বলছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশই গ্যাসভিত্তিক। কিন্তু সম্প্রতি মহেশখালীতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। চাহিদার তুলনায় অনেক কম গ্যাস পাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।এছাড়া দেশের অন্যতম বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে বড়পুকুরিয়ার মতো বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে।অন্যদিকে বিদ্যুৎ খাতের বিভিন্ন বেসরকারি কেন্দ্র ও আমদানিকারকদের কাছে সরকারের বড় অঙ্কের বকেয়া বিল জমে যাওয়ার কারণেও এই নিয়ে জটিলতা বেড়েছে।বাংলাদেশে কম-বেশি লোডশেডিং সব সময়ই রয়েছে। কিন্তু গত মাসের ২৮ জুলাই থেকে লোডশেডিংয়ের মাত্রা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে গত ১০ জুলাইয়ের পরিমাণ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড।ওই দিন দুপুরে ১৬ হাজার ২৬২ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১২ হাজার ৫০৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। অর্থাৎ সেদিন লোডশেডিং হয়েছিল তিন হাজার ৭৫৭ মেগাওয়াট।পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকা জোনে ছয় হাজার ৪৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫৮৫ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বাকি সবগুলো বিভাগেই চাহিতার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের তথ্য পাওয়া গেছে।এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের মাত্রা কমার সম্ভাবনা কম বলেই মত জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলমের। তিনি বলছেন, ‘বিদ্যুৎ উৎপাদন ব্যয় যে পরিমাণ বেড়েছে, সেটি কমাতে হবে। জ্বালানি সংস্থান কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে। এছাড়া সরকারের হাতে আর কোনো উপায় নেই।’পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় দুই হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মঙ্গলবার সরবরাহ করা হয়েছে ৭৪৪ মিলিয়ন ঘনফুট। ফলে জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন বন্ধ করে রাখা হয়েছে।দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকট নিয়ে বেশ চাপের মুখে বর্তমান সরকার। সম্প্রতি একটি অনুষ্ঠানে, বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির জন্য দেশের সাধারণ মানুষের কাছে দুঃখও প্রকাশ করেছেন সরকারের বিদ্যুৎমন্ত্রী এবং প্রতিমন্ত্রী।অবশ্য বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, ‘আমরা একটা কৌশল নিয়েছি গতকাল সন্ধ্যা থেকে। আমরা আশা করছি আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে।’তবে গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে চলমান সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কতদিন সময় লাগতে পারে, এ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্স- যার ফলে এলএনজি টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা দীর্ঘমেয়াদি ব্যাপার।’শপিংমল ও দোকানপাট রাত ৮টায় বন্ধের নির্দেশবাংলাদেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগ সারাদেশে জেলা প্রশাসনকে এ নির্দেশনা পাঠায়। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।সবশেষ নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যেই শেষ করতে হবে।তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। সূত্র: বিবিসি বাংলা
৩ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে তিন কারণ

দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে তিন কারণ

ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় নিহত বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ

ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় নিহত বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু মঙ্গলবার

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু মঙ্গলবার

ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস!

ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস!

এসএসসিতে দিনাজপুর বোর্ডের ১৮ বিদ‌্যাল‌য়ে পাস করেনি কেউ

এসএসসিতে দিনাজপুর বোর্ডের ১৮ বিদ‌্যাল‌য়ে পাস করেনি কেউ

সিআইডি ইন্সপেক্টরকে চড়, কৃষক দলের সদস্যসচিব গ্রেফতার

সিআইডি ইন্সপেক্টরকে চড়, কৃষক দলের সদস্যসচিব গ্রেফতার

চিরিরবন্দরে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে

চিরিরবন্দরে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে

কোন ভিডিও নেই !

বাবা হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার তিনি মারা যান বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে ও টিএনসহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তবে মেসির পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ থাকা হোর্হে মেসি রোসারিওর একটি হাসপাতালে মারা গেছেন।[TECHTARANGA-POST:643]লিওনেল মেসির বিয়েতে স্ত্রী সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও মেয়ে মারিয়া সল মেসির সঙ্গে হোর্হে মেসি।ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলও মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।২০২৬ বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। সে সময় আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, তিনি বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে প্রথম গোল করার পর মেসিকে জার্সি দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। পরে মেসি জানান, ব্যক্তিগত একটি কারণে তিনি কেঁদেছিলেন, যার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। তিনি বলেছিলেন, ‘কঠিন কিছু দিনের মধ্য দিয়ে যাচ্ছিলাম।’লিওনেল মেসির ক্যারিয়ারে হোর্হে মেসি ছিলেন অন্যতম প্রধান ভিত্তি।এর কিছুদিন পর এক বিবৃতিতে মেসির পরিবার জানিয়েছিল, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে। বিশ্বকাপ শেষেই নিজের শহর রোজারিওতে গিয়েছিলেন মেসি। বাবার সঙ্গে সময় কাটিয়ে আবার ফেরেন ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে, এর মধ্যে খেলেছেন মায়ামির হয়ে।লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে তার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন তিনি ছেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।সিনিয়র মেসি পেশায় ছিলেন একজন প্রশিক্ষিত রাসায়নিক প্রযুক্তিবিদ। এর আগে নিউয়েলসের যুবদলে মাঝমাঠের খেলোয়াড় হিসেবে নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তবে সামরিক চাকরির বাধ্যবাধকতায় খেলা ছেড়ে দিতে হয়।নিউয়েলসের যুবদলে মেসি যখন আলোচিত এক প্রতিভা, তখন আর্জেন্টিনাতেই ছেলের হরমোন চিকিৎসার খরচ জোগাড়ের চেষ্টা করেন জর্জ। ক্লাব থেকে সাড়া না পেয়ে রিভার প্লেটে সুযোগের চেষ্টা করেন, তবে সেই আলোচনাও ভেস্তে যায়। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে এক ব্যতিক্রমী চুক্তি করাতে সক্ষম হন তিনি। মাত্র ১৩ বছর বয়সে মেসিকে ক্লাবে ভেড়ানোর পাশাপাশি তার চিকিৎসা খরচ, বার্ষিক বেতন, থাকার ব্যবস্থা, পরিবারের জন্য চাকরির ব্যবস্থাও করে বার্সেলোনা।বার্সেলোনায় শুরুর দিকের কঠিন সময়ে যখন পরিবার ইউরোপীয় জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারছিল না, তখন ছেলের ইচ্ছাতেই সেখানে থেকে যান মেসি সিনিয়র। প্রচারমাধ্যম থেকে বেশিরভাগ সময়ই দূরে থাকতেন মেসির বাবা।ছেলের ক্যারিয়ারের বাণিজ্যিক দিক ও বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার দায়িত্বও সামলাতেন হোর্হে মেসি।

বাবা হারালেন লিওনেল মেসি
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন